ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আ.লীগের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

oppo_2

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি, সহ-সভাপতি শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনসহ আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি, কোরআনখানী, বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ।

এম.কন্ঠ/ ১৯ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন