ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৪৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

টাঙ্গাইলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ পরিচালক যুগ্ম সচিব মো. আকনুর রহমান। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ই-জিপি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিপিপিএ উপ-পরিচালক উপ সচিব আফরোজা পারভীন।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. শিহাব রায়হান, সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন।

কর্মশালায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঠিকাদার, ব্যাংকাররা বিপিপিএ এর বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

এম.কন্ঠ/ ০৯ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন