ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের ছবি ও দলীয় কার্যালয়ে তালা ভাঙার প্রতিবাদে

টাঙ্গাইলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছবি ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের তালা ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন সাদাৎ অন্তু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, টাঙ্গাইল টেক্সাইল কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ প্রমুখ। এ সময় সদর, শহর ও বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি সখীপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। গত শনিবার বিকেলে ওই কার্যালয়ের পেছনের ময়লার স্তুপে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের টাঙানো ছবি পড়ে থাকতে দেখা যায়।

এম.কন্ঠ/ ২৩ এপ্রিল/এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন