ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে তিন উপজেলা পরিষদ নির্বাচন

৩৬ প্রার্থীর মধ্যে ১ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬ প্রার্থীর মধ্যে এক চেয়ারম্যান ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

বুধবার মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে যথাসময়ে ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে তাদের মনোনয়ন স্থগিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান।

স্থগিত হওয়া প্রার্থীরা হচ্ছেন গোপালপুরের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আইয়ুব খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আক্তার। এছাড়াও গোপালপুরের চেয়ারম্যান প্রার্থী কেএম গিয়াস উদ্দিন, মো. আব্দুল মোমেন, মো. শামসুল আলম ও মো. খায়রুল ইসলাম এবং দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

অপর দিকে ধনবাড়ীর চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সাবেক ছাত্রনেতা মো. আজিজুল ইসলাম ও খন্দকার মঞ্জুল ইসলাম তপনের স্ত্রী মোর্শেদা ইসলাম এবং পাঁচ জন ভাইস চেয়ারম্যান ও তিন জন মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

মধুপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম মনি এবং ছয় জন ভাইস চেয়ারম্যান ও চার জন মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান জানান, ৩৬ প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। তারা আপিল করতে পারবেন।

এম.কন্ঠ/ ১৮ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন