ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় গুরুতর আহত হওয়ার চার দিন পর কোরাইনা আলী (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার রামপুর বিলপাড়া এলাকার মৃত মধু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বল্লা ইউনিয়নের দড়ি খরশিলা দক্ষিণপাড়া এলাকার একটি চকে জোয়ার স্পটে কোরাইনা আলীকে মারধরের ঘটনা ঘটে। জুয়া খেলার বোর্ডের টাকা চাওয়া ও পূর্ববিরোধের জের ধরে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শফিকুল ইসলাম (ধলা), রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহী ও মো. লিটনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্বজনরা আহত কোরাইনা আলীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ৪ আগস্ট তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৫ আগস্ট তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর শুক্রবার রাতে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয় ও ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এম.কন্ঠ/ ০৮ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন