ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কালিহাতীতে ১১ মামলার আসামি শান্ত গ্রেপ্তার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে একাধিক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। র‌্যাবের দাবি, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। পরে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা আরিফুর রহমান শান্তকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় শান্তর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, তার নির্দেশনা ও সহযোগিতায় তার অনুসারীরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ও লাকড়ি ফেলে এবং যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ ঘটনায় কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আরিফুর রহমান শান্ত আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, র‌্যাবের মাধ্যমে আটক আরিফুর রহমান শান্তকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এম.কন্ঠ/ ৩০ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন