ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাতিঘর আদর্শ পাঠাগারের গাছের চারা বিতরণ ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিঃ এডহক কমিটি

নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব।

এ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় আয়োজিত এক আনন্দঘন নৌকা ভ্রমণ ও মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মতিনকে সভাপতি এবং কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামরুল হাসান মিয়া (ডেইলি অবজারভার) ও রাইসুল ইসলাম লিটন (যায় যায় দিন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা (প্রতিদিনের বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক শুভ্র মজুমদার (ঢাকা পোস্ট ৭১), কোষাধ্যক্ষ মো. শাহ আলম (কালবেলা), ক্রীড়া সম্পাদক নুর নবী রবিন (বাংলাদেশের আলো), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ), আইন বিষয়ক সম্পাদক মো. আশিক (দেশ প্রতিদিন) এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লিটন (বাংলার সময়)।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মীর আনোয়ার হোসেন (সমকাল), আবুল কালাম আজাদ (ভোরের কাগজ), আতোয়ার রহমান (ভোরের দর্পণ), মেহেদী হাসান চৌধুরী (আনন্দ টিভি) ও মুশফিকুর রহমান মিল্টন (রূপালী বাংলাদেশ)।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন গৌরাঙ্গ বিশ্বাস (সময়ের প্রত্যাশা), রঞ্জন কৃষ্ণ পন্ডিত (আলোকিত বাংলাদেশ), দুলাল হোসেন রানা (সাপ্তাহিক পাপিয়া), শাহ আলম (দৈনিক গণকণ্ঠ), সাব্বির আহমেদ আব্বাসী (দৈনিক নবচেতনা), আব্দুস সাত্তার (ভোরের পাতা) তারেক আহমেদ (যুগান্তর) এবং ইমরুল হাসান বাবু (ইসলামিক টিভি)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কালিহাতী রিপোর্টার্স ক্লাব কাজ করবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মতিন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তারা।

এম.কন্ঠ/ ২৫ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন