কালিহাতীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, দিবসের আনুষ্ঠানিকতা, দোয়া মাহফিল, স্মৃতিচারণ এবং অন্যান্য আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দিবসটি সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিহাতি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদসহ অন্যান্য বক্তারা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জুলাই শহীদ দিবসের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি


























