ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন বল্লা বেহালাবাড়ী হাসপাতাল পাড়ার আরিফের ছেলে।

পুলিশ জানায়, বল্লা থেকে কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাস্তা পারাপাররত পথচারী সাদেক আলীকে (৬৫) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আল-আমিন (১৮), আরোহী সোহাগ (১৬) ও পথচারী সাদেক আলী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিহাতী থানার ওসি তদন্ত আব্দুস ছালাম জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন