ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে প্রিয়ন্তী ভট্টাচার্য্য (বর্ণ)। সে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছেন।

প্রিয়ন্তী ভট্টাচার্য্য (বর্ণ) এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। তার রোল নম্বর ৩০২২৬৫৭।

প্রিয়ন্তী এলেঙ্গা জমিদারবাড়ির সন্তান। তার বাবা প্রবাল কমল ভট্টাচার্য্য ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক এবং মা অনামিকা গোস্বামী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। বর্তমানে প্রিয়ন্তী টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রিয়ন্তী ভট্টাচার্য্য (বর্ণ) লেখাপড়ার পাশাপাশি সংগীতেও তার উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা এবং প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছে। প্রিয়ন্তীর ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের খবরে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

প্রিয়ন্তীর বাবা-মা বলেন, সৃষ্টিকর্তার কৃপা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, শাসন ও ভালোবাসার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তারা এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে প্রিয়ন্তীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।

এদিকে প্রিয়ন্তীর এ অর্জনে তার দাদা প্রদীপ কমল ভট্টাচার্য্য ও নানা মুক্তিযোদ্ধা অমল কুমার গোস্বামী শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রিয়ন্তী ভবিষ্যতেও তার মেধার ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এম.কন্ঠ/ ১৪ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন