ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রশাসনের কাছেও একই বার্তা আমরা দিয়েছি। প্রশাসনকে পরিষ্কার বলে দিয়েছি। আপনারা কাজ করবেন সরকার আপনাদের জন্য সকল ব্যবস্থা রেখেছে। আপনাদের সংসার চালানোর জন্য বেতন ও ভাতা আছে। আপনাদের পদবি অনুযায়ী গাড়ি আছে। আপনাদের সকল সুবিধা সরকার করে দিয়েছে। পর্যায়ক্রমে করে দেবে। অতএব অন্য দিকে আপনারা নজর দেবেন না। এই বিষয়টি এই বার্তাটা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সকল পর্যায়ে পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা মেলা শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, দেশের মানুষ চিন্তা করে জরিপ আসলেই আমার জমি, বাড়ি টাকার বিনিময়ে অন্য কারও নামে লিখে নিয়ে যাই জরিপে। এরকম একটা অবস্থা অতীতে ছিল। এই অবস্থা থেকে জনগণ যাতে রেহাই পান। জনগন যাতে স্বস্তিতে থাকেন যে জরিপ হোক আর যাই হোক আমার জায়গা আমার থাকবে। এই স্বস্তির জন্যেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন।
তিনি বলেন, আমাদের নির্বাচিত সরকার তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সকল পর্যায়ে নাগরিকের সেবা সুনিশ্চিত করার জন্য নাগরিকরা যাতে কোন ভাবে কষ্টের মধ্যে না থাকে। কোন ভাবে যেন কোন দপ্তরে গিয়ে কোন সরকারী অফিস, আদালত বা কোথাও গিয়ে হয়রানির শিকার না হয়।সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল,সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২০ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন