ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুল ৮ উইকেটে জয়ী টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল টাঙ্গাইল ছিনতাই মামলায় গ্রেফতার ৩ গোপালপুরে সংঘর্ষে ভাঙচুর-লুটপাট, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার সখীপুরে মাদক সেবনে ২ জনের কারাদন্ড গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে খবর দেন, স্বামীর যাবজ্জীবন টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন হামের টিকা নিয়ে অবহেলা করেছিলো বিগত সরকার প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে পৃথক অভিযানে শিশু হত্যা ও ধর্ষণ মামলার দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪ এর সদস্যরা। রোববার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মধুপুরের ভবানীটেক গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আব্বাস আলী (৩০) ও সিরাজগঞ্জের এনায়েতপুরের বোয়ালকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে আব্দুর ররহমান (২০)।

সংবাদ সম্মেলনে জানান, গত ১১ এপ্রিল বিকেলে টাঙ্গাইলের মধুপুরের ভবানীটেকি গ্রামে খেলাধুলা করার সময় ৬ বছরের শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে অভিযুক্ত আব্বাস আলী জুস কিনে দেওয়ার জন্য পার্শ্ববর্তী বাজারে নিয়ে যায়। বাড়িতে ফিরে না আসায় বাড়ির পরিবারের লোকজন ফাতেমাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিনই মধুপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরের দিন বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফাতেমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় ফাতেমার গলায় দাগ দেখতে পুলিশ। পুলিশের ধারণা ছিলো হত্যার পর মরদেহ গুম করতে ভুট্টা ক্ষেতে রেখে দেয়। ওই দিনই ফাতেমার মা জুই খানম বাদি হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব শনিবার বিকেলে আব্বাসকে টাঙ্গাইল শহরের কলেজ পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ দিকে গত বছরের ১০ ডিসেম্বর সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় এক কিশোরীকে মো. আব্দুর রহমান হাত পা বেঁধে ধর্ষণ করে। ১৫ ডিসেম্বর কিশোরীর বাদি হয়ে এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা করে। পরে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চারাবাড়ি থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ২০ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন