ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

গণ অভ্যূথানের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ইন্তেকাল করেছেন।

শুক্রবার সন্ধ্যায় কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাতিজা বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল জানান, গণঅভ্যূত্থানের পর তিনি ভারতে চলে যান এবং সেখানেই রয়েছিলেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পরিবারের সিদ্ধান্তে মরদেহ দেশে আনার প্রক্রিয়া করা হবে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তার মরদেহ টাঙ্গাইলে আনা হবে।

জোয়াহেরুল ইসলামের ভাই আতোয়ার রহমান উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা চাই আমার ভাইয়ের মরদেহ আমাদের গ্রামে আনা হোক। সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এম.কন্ঠ/ ০১ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন