ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপন অভিযান

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অত্র সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেডিকেল রোবোটিকস ভবিষ্যৎ স্বাস্থ্যসেবাকে আরও নির্ভুল, সহজলভ্য ও কার্যকর করে তুলবে। বাংলাদেশ প্রেক্ষাপটে এই প্রযুক্তির ব্যবহার ও গবেষণা বিস্তারে বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী চিন্তা এবং আন্তঃবিভাগীয় গবেষণাই আগামী দিনের টেকসই স্বাস্থ্য প্রযুক্তির পথ দেখাবে।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও রোবোটিক্স গবেষক প্রফেসর ড. হ্যাং মুক চো।

সেমিনারের কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার শামীম আহমেদ দেওয়ান।

এছাড়া বিশিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন মার্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খোন্দকার নজমুল আহসান।
এতে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।

সেমিনারে বক্তারা মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অগ্রগতি, বাংলাদেশে এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে প্রধান অতিথি কোরিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের জন্য আধুনিক সুবিধাসম্বলিত ‘সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভ রিসার্চ’ ও সেমিনার গ্রন্থাগারের উদ্বোধন করেন এবং বিভাগের শিক্ষার্থীদেরকে বই উপহার দেন।

এম.কন্ঠ/ ০৮ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন