ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক অনুপস্থিতি-কারণ দর্শানোর নোটিশ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

???????

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার অনুপস্থিত থাকার ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ডাঃ কামরুন্নাহারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে ডাঃ কামরুন্নাহারকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে প্রায় ৪ ঘন্টারও অধিক সময় জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ কামরুন্নাহার উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই এবং কাউকে কিছু না জানিয়েই অনুপস্থিত থাকায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই উপজেলা স্বাস্থ্য প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন