ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি গঠন মামুন সভাপতি, শামীম সম্পাদক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক কমিটিতে ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ কমিটি গঠিত হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ সভাপতি বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিৎ ঘোষ, কোষাধ্যক্ষে জিটিভির মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদকে এটিএন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক পদে গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক পদে এখন টিভির কাওছার আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান ।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আইএর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির খন্দকার হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল, আরটিভির কামাল হোসেন ও আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল।

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন