ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ ও চার স্তরীয় পদসোপান,অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশনগ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ প্রদান বাস্তবায়নের দাবিতে ৫ অক্টোবর বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে  অংশীজনদের নিয়ে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেস ব্রিফিং করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন।  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে আজ শিক্ষকরা এই সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভার আয়োজন করে। শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিপূর্বে গঠিত বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশকৃত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের জোর দাবিসহ বিভিন্ন যুক্তি উপস্থাপন বক্তব্য প্রদান করা হয়। স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর না হবার কারণে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম গতিহীন হয়ে পরছে, সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, “আমরা বাড়তি কিছু চাই না। শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। একসময় যারা মাধ্যমিকের সমপর্যায়ের  গ্রেডে ছিল, তারা এখন মাধ্যমিকের উপরের গ্রেডে। তাই আমরা চাই ন্যায্যতা, বৈষম্যহীন পদসোপান। আমাদের দাবি এন্ট্রি পদ নবম গ্রেড এবং চার স্তরীয় পদসোপান। চার স্তরীয় পদসোপান বাস্তবায়িত না হওয়ায় পদোন্নতিতে বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছি আমরা। অনেকেই পুরো চাকরি জীবন শেষ করেও উচ্চতর পদে যেতে পারছেন না। তাই আমাদের দাবি, এটি অবিলম্বে কার্যকর করতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা শিক্ষকের বিভিন্ন সমস্যা এবং বঞ্চনা নিয়ে আলোকপাত করে নিজের মতামত এবং শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে কিভাবে ফলপ্রসু পদক্ষেপ নেয়া যায় সে সম্পর্কে  নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দাবি নিয়ে  বক্তব্য রাখেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল কদ্দুছ । দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে একযোগে সংগঠিত হয়ে কাজ করার আহবান জানান। দাবি আদায়ে সফলতা অর্জনের লক্ষ্যে কঠিন জোরালো কর্মসূচি প্রদানের কথা বলে বক্তব্য দেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রেজাউল করিম। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য প্রদান করেন মো: আব্দুল আলীম ও মনোরঞ্জন ধর।
এম.কন্ঠ/ ০৭ অক্টোবর  /আর.কে
ট্যাগ :

নিউজটি শেয়ার করুন