ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়-‘অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সকল ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১ (১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একই সঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ-কে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো। এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আংশিকভাবে পূরণ হলো বলে জানিয়েছেন আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিমসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন এবং ভাইস-চ্যান্সেলরের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল-বিচার কমিটি গঠন না হওয়া এবং রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ রাখা ও ২৪ সেপ্টেম্বরের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ করার দাবি করে।

যদিও মঙ্গলবার বিকেলেই ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা পুনরায় ২৪ সেপ্টেম্বর তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে তালা খুলে দেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মতিউর রহমান বলেন, রেজিষ্ট্রারের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তাই তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন