ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে অনুমোদনবিহীন বালু ব্যবসা, চার লাখ টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৭:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকারি রাস্তা দখল করে জনদূর্ভোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুমোদন না নিয়ে বালু ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। এসময় অভিযানে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের একটি ঘটনার সঙ্গে জড়িত একটি ড্রেজার মেশিন ও আনুমানিক ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান সরকারি রাস্তা, খেলার মাঠ, পার্ক বা জনসমাগমের স্থানে বালু স্তুপ বা ব্যবসা জনদূর্ভোগ সৃষ্টি করে এবং আইনবিরোধী। ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনুমোদন সংগ্রহ করে আইন মেনে বালু ব্যবসা পরিচালনা করবেন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে স্থানীয়দের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হবে।

এম.কন্ঠ/ ১৬ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন