কালিহাতীতে ধলেশ্বরী নদীতে বাল্কহেডে বালু উত্তোলন, জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুর্শাবেনু এলাকায় ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম নৌ-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, “অবৈধ ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং তীর ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে। এতে স্থানীয় পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।” তারই ধারাবাহিকতায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুর্শাবেনু এলাকায় ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে একজনকে ১ লাখ টাকা জরিমানা করে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।
এম.কন্ঠ/ ২৮ অগাস্ট /এম. টি
















