ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো জাতির সাথে প্রতারণা না করা…আহমেদ আযম খান

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘একেকজনে একেক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে ও দেশের অর্থনীতিকে নিয়ে। অন্যকিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ শেষ হয়ে গেছে। ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো আর জাতির সাথে প্রতারণা না করা। আমরা এখনও জাতির সাথে প্রতারণা করছি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৩০০ আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে, এক বছর আগে। এখনও তারা পিআরের কথা বলছে। তোমরা পিআরের কথা বলে আবার ৩০০ আসনে নমিনেশন দাও। পিআরের কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেওয়ার কথা না। কাজেই জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে। আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে সাম্প্রতিক অবস্থাটা এর কারণই হলো দেশের অনিশ্চয়তা। যখনই দেশটা নির্বাচনের পথে যাবে। তখন সমস্ত অনিশ্চয়তা কেটে যাবে। তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। এবং সকল মানুষ তখন আইনশৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। যত দেরি হবে ততই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে। এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে। এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যাচ্ছে। আর যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই, তারা শুধু ভোটের চিন্তা করে, দেশের চিন্তা করে না। তারা পিআর, সংস্কার ও বিচার নানা ধরণের কথা বলে এই দেশের অগ্রগতিকে থামাতে চায়, গণতন্ত্রকে থামাতে চায়।’

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর ছবুর খান চানু, বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানশূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

এম.কন্ঠ/  ২০ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন