ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালোবাজারির ফাঁদ পেরিয়ে এতিমদের মুখে হাসি ফোটালো জব্দকৃত চাল

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

???????

মানবিক উদ্যোগে জব্দকৃত সরকারি চাল এতিম শিশুদের হাতে তুলে দিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এছাড়াও জব্দকৃত পিকআপের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে পিকআপটি ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রায় ৩৯ বস্তা চাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এসময় উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষক, পরিচালক ও এতিম ছাত্ররা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, “সরকারি সম্পদ অবৈধভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাই এই জব্দকৃত চালগুলো এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।”

এতিমখানার শিক্ষক ও পরিচালকেরা ইউএনও’র এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেওয়া একটি অসাধারণ কাজ। ইউএনও মহোদয়ের এ সিদ্ধান্ত আমাদের জন্য বড় সহায়ক।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারির উদ্দেশ্যে পাচারের সময় এলেঙ্গা বাজার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ৩৯ বস্তা সরকারি চাল ও একটি পিকআপভ্যান জব্দ করেছিলেন ইউএনও মো. খায়রুল ইসলাম।

এম.কন্ঠ/ ১৮  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন