ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মাদক ছেড়ে ফুটবলে মন, কালিহাতীতে চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিবাড়ী দিমুখা এলাকায় অবস্থিত শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ে ফুটবল চ্যাম্পিয়নশিপ লীগ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

“নেশাকে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এলজিইডির অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আলহাজ্ব এস এম আব্দুল মান্নান তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রসুলপুর বাছিরণ নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার, মানিকগঞ্জ সাটুরিয়া থানার সাব-ইন্সপেক্টর নূর হোসেন ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ গৌতম বুদ্ধ পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

বিদ্যালয় কর্তৃক আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিতব্য খেলাগুলো বিদ্যালয়ের মাঠে চলবে।

উদ্বোধনী দিনে খেলা উপভোগ করতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

এসময় উদ্বোধনী খেলায় মাঠজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং দর্শকদের করতালিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

এম.কন্ঠ/  ১৬  অগাস্ট  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন