ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে দেশি ফুলের বৃক্ষরোপণ, প্রকৃতি রক্ষায় অনন্য উদ্যোগ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে “সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজন ও বাস্তবায়নে উপজেলার ১০৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু এই তিন প্রজাতির দেশি ফুলের গাছ রোপণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্যোগের মূল লক্ষ্য হলো কালিহাতীকে সবুজে শোভিত করা এবং আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। এসব বৃক্ষ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়াবে না, বরং জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, এই উদ্যোগ শুধু একটি দিনের কার্যক্রম নয়; বরং এটি দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, রোপণকৃত গাছগুলো যত্নের সঙ্গে লালন করলে আগামী কয়েক বছরের মধ্যে কালিহাতী এক মনোমুগ্ধকর ফুলের রাজ্যে পরিণত হবে।

এম.কন্ঠ/  ১৪  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন