ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে স্বর্ণের চেইন চুরি, চার নারী গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে স্মার্ট কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের স্বর্ণের চেইন চুরির ঘটনায় চারজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে শনিবার দুপুরে চুরি মামলা দায়ের করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কালিহাতী থানাধীন সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা লাইনে প্রায় ৩০০-৪০০ জন স্মার্ট কার্ড সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। এসময় একই লাইনে হঠাৎ চারজন বোরকা পরিহিত নারী ঢুকে পড়ে ঠেলাঠেলি শুরু করে। এক পর্যায়ে কৌশলে তিনজন নারীর গলা থেকে মোট ১ ভরি ১ আনা ওজনের তিনটি স্বর্ণের চেইন চুরি করে নেয় তারা।

ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার নারীকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীর রজব আলীর মেয়ে মোছাঃ জমেলা বেগম (৩৬) একই এলাকার মো. মজিবর রহমানের মেয়ে জুলেখা (৪১), ছুট্টু মিয়ার মেয়ে শেলী (২২) ও লাখাই থানার আব্দুল জলিলের মেয়ে ফাতেমা (২৭)।

কালিহাতী থানার এসআই মিজানুর রহমান জানান, শনিবার (০৯ আগস্ট) এ ঘটনায় একটি চুরি মামলা রুজু করা হয়। গ্রেফতার চার নারী আসামি ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও এক পুরুষ আসামিসহ মোট পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এম.কন্ঠ/  ০৯ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন