ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, কালিহাতীতে বিএনপির ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকারের হরণকারী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে জীবনবাজি রাখা সাহসী যোদ্ধাদের সম্মানে টাঙ্গাইলের কালিহাতীতে ‘জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শহীদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আহত ‘জুলাই যোদ্ধাদের ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এম.কন্ঠ/  ০২ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন