ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে কালিহাতীতে মতবিনিময় করলেন ডা. শাহ আলম

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

oplus_0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (ড্যাব) আজীবন সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার।

তিনি বিএনপির পক্ষ থেকে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার এলেঙ্গা রিসোর্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ‘ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, রশিদ আহম্মেদ আব্বাসী ও বুলবুল মল্লিকসহ আরও অনেকে।

অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার বলেন, সাংবাদিকদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধির রাষ্ট্রে পরিনত হবে। এছাড়াও তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে তৃণমূল পর্যায়ে পোঁছে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, “দেশের মালিকানা জনগণের হাতে। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি।” সভায় কালিহাতীর প্রায় সব গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ৩১ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন