ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে প্রাইভেটকার চাপায় বৃদ্ধা নিহত, চালক আটক

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জোহরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জোহরা বেগম উপজেলার আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলাইমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরা বেগম মহাসড়ক পার হওয়ার সময় ঘাটাইলগামী অজ্ঞাত একটি ব্যাটারি চালিত অটো বা সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে জামালপুর গামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা চিৎকার করলে গাড়িচালক দ্রুত গাড়ি থামান এবং এলাকাবাসীর সহায়তায় আহত জোহরাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার এসআই আসাদুজ্জামান জানায়, দুর্ঘটনার পর নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে এবং প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/  ১৬ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন