ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে শাজাহান সিরাজের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৫৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

oplus_0

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) কালিহাতী শাজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল হক বুলবুলের সভাপতিত্বে অধ্যাপক এ.কে এম আব্দুল আউয়াল, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক মাইন উদ্দিন মিয়া ও শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতনসহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম।

এসময় আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল হক বুলবুল শাজাহান সিরাজের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, শাজাহান সিরাজ ছিলেন একজন সাহসী, দূরদর্শী এবং ত্যাগী নেতা, যাঁর নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

উল্লেখ্য, শাজাহান সিরাজ ২০২০ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনটি কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে।

এম.কন্ঠ/  ১৪ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন