ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সোমবার  কালিহাতীর বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী শাবানা (২৮)। নিহত শাবানা দুই সন্তানের জননী।

এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করে নিহতের পিতা শাজাহান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। গত কয়েকদিন যাবত শশুর আবুল হোসেন ঝগড়া করেছিলো এলাকার মানুষ সেইটা মিমাংসা করে দেয়। ঘটনার রাত ৩ টার দিকে হঠাৎ ফোন পেয়ে তারা মেয়ের মৃত্যুর খবর পান।

অন্যদিকে, স্বামী জাহিদুল দাবি করছে, আমার মাথায় একটি আঘাত আছে, আমি রাত ১২ টার দিকে দোকান থেকে আসলে আমার স্ত্রী আমাকে ওষুধ খাওয়ান। আর আমাকে বলে তুমি না বাঁচলে আমিও বাঁচবোনা, কিছুক্ষণ পরে ঘুম ভাঙ্গলে দেখি ফাঁস নিছে।

এবিষয়ে কালিহাতী থানার এসআই সুকান্ত রায় জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। স্বামী ও নয় বছরের ছেলে ঘরের বাঁশের ধন্না থেকে কাঁচি দিয়ে কেটে লাশ নামিয়েছে বলে শুনেছি। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

এম.কন্ঠ/  ১৪ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন