ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে নকল সরবরাহে করতে গিয়ে ছাত্রদল সভাপতি আটক

তারেক আহমেদ
প্রকাশ: ০৩:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

এটাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে নকল সরবরাহের সময় তাকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

মৃদুল কালিহাতীর শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এইচএসসি পর্যায়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে কলেজ কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করতে যান মৃদুল। ওই সময় দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক মৃদুল হাসানের কাছে ধরা পড়েন তিনি। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. মজিবর রহমান বলেন, ‘আটক মৃদুল হাসানের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। এসি ল্যান্ড স্যার ও কলেজের সিনিয়র স্যারদের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, আটককৃত মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/  ০১ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন