ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

তারেক আহমেদ
প্রকাশ: ০২:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে দেশ গঠনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন ঢাকা বিভাগীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

পথসভা করে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে উপজেলা এলেঙ্গা পৌরসভা শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে এ লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক),সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদুর রহমান বালা,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা,এলেঙ্গা পৌরসভার সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার ফকির, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বাতেন, সদস্য সচিব আজগর আলী, যুগ্ম আহ্বায়ক মামুন প্রমুখ।

এ সময় ঢাকা বিভাগীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।

যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান।

নিউজটি শেয়ার করুন