ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন…অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মুছার নির্বাচন। আমরা এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।

রবিবার(২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫ তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দশ্যে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষদের যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমাদের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। ৫ আগষ্টের পর পুলিশ বাহিনীর অবকাঠামো ভেঙে পড়েছিলো। বর্তমানে সেটা স্বাভাবিক হয়েছে। আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৫ তম টিআরসি ব্যাচের ৮১৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং নবীণ সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

এম.কন্ঠ/  ২২ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন