বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা, বাবাসহ দুই ছেলে নিহত
টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের কামার চর এলাকার আমজাদ মণ্ডল (৫০) তাদের দুই ছেলে অতুল (১৪) এবং রাহাত মণ্ডল (২৪)।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। মাইক্রোবাসটি মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী বাবা ও দুই ছেলের মৃত্যু হয়। আহত হয় নিহত আমজাদ মণ্ডলের স্ত্রীসহ ৩ জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এম.কন্ঠ/ 0৩ জুন /এম.টি

























