দেশের শিক্ষা খাত ধ্বংসের পথে গিয়েছে…সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের শিক্ষা খাত ধ্বংসের পথে গিয়েছে। দেশনেত্রী খাদেজা জিয়ার আহবানে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার পথে আনতে হবে। বিএনপি সেই কাজটিই করবে।
তিনি বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে। যাতে তরুণসমাজ বিভ্রান্ত না হয়।
রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপের ট্রফি উম্মোচনের সময় তিনি এ সব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেছেন আল্লাহর রহমতে বিএনপি যদি কামিয়াব হয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। আপনাদের সকলকে বলি ইনশাআল্লাহ ৩১দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। শিক্ষাক্ষেত্রে প্রাইমারী, সেকেন্ডারী সব ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে। সেটা অবশ্যই পরিবর্তন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এককোটি কর্মসংস্থান গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, এই বাংলাদেশকে সামনে নিয়ে পথ চলতে চাই। আমরা লালসবুজের পতাকা পেয়েছি। ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আর কয়েক লক্ষ মা, বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীনতা এনেছে। কাজেই স্বাধীনতা সার্বভোমত্ব ভিনদেশীরা বিনষ্ট করবে আমরা এটা হতে দিবো না। বিএনপি জনগনের পাশে সবসময় থাকবে এবং দাঁড়াবে।
আসন্ন ঈদুল আযহার পরদিন থেকে পিএলফসি চ্যাম্পিয়নশীপে বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচের সাবেক ছাত্ররা দুইদিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহন করবে।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেন, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, ক্রিড়া শিক্ষক আব্দুল কদ্দুছসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ 0১ জুন /এম.টি



















