ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ইউএনওর অভিযান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।

শনিবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম। এসময় কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন ও পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। তারা বলছেন, শুধু একদিন অভিযান চালালে হবে না। অভিযান অব্যাহত থাকতে হবে। তা না হলে এই অভিযান কোনো কাজেই আসবেনা।

ফুটপাত দিয়ে চলাচলকারী মো. আতিক ইসলাম নামে এক পথচারী বলেন, অনেকদিন পর কালিহাতী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত এতো ফাঁকা দেখে খুব ভালো লাগছে। তবে দেখার বিষয় হলো কতদিন এটি থাকে। আশা করবো ২ বা ৩ দিনের জন্য নয়, সবসময় যেনো এমন থাকে।

আতিকের মতো আরও কয়েকজন পথচারী বলেন, ফুটপাত দখলমুক্ত করে ফাঁকা করায় খুব ভালো লাগছে। কিছুদিন আগেও হকারদের কারণে হাঁটা যাচ্ছিলো না। এর জন্য উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ খায়রুল ইসলাম বলেন, রাস্তার পাশে অবৈধ দোকানপাট স্থাপন এবং ফুটপাত দখল করা কখনোই আইনসঙ্গত নয়। কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় সুশৃঙ্খল ও যানজটমুক্ত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। ফুটপাতের দখল উচ্ছেদের ফলে, জনগণের চলাচলে সুবিধা হবে এবং বাসস্ট্যান্ডের চারপাশে যানজট কমবে বলে আশা করা হচ্ছে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাবো।

এম.কন্ঠ/  ৩১ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন