ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

oplus_0

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেকসহ গণমাধ্যমকর্মী ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা যাতে সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, নামজারি ও জমা খারিজ কেন করবেন কারণ দলিল দ্বারা মালিকানা অর্জিত হয় আর নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার সরকারি স্বীকৃতি লাভ করা যায়। কাজেই জমি রেজিস্ট্রি হওয়ার পরপরই নামজারি করতে হবে।

এম.কন্ঠ/  ২৫ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন