ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আ. লীগ কোন কচু পাতার পানি না, যে কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই তা কার্যকরী হবে..কাদের সিদ্দিকী

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান নামের যুবক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাকান্ডে রায়হানের পরিবারের খোঁজ খবর নিতে ও শোকার্ত পরিবার কে সমবেদনা জানাতে ১১ মে (রবিবার) সকাল ১১ টা দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম রামপুরের কোকরাইল গ্রামে আসেন।

নিহত রায়হানের পরিবারকে সমবেদনা জানানোর পর রোববার (১১ মে) দুপুরে কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে আওয়ামীলীগ নিষিদ্ধের বিষয় সাংবাদিকদের প্রশ্নে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এখন একটা বৈরী হাওয়া বইছে, একটা জিনিস বুঝতে হবে শেখ হাসিনার দল, মাওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন পালন করা দল। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই হুজুর মাওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ। আওয়ামীলীগ কচু পাতার পানি না যে কোন পরিষদ সেটা সিদ্ধান্ত নিলেই নিষিদ্ধ হবে। রায় দেয়ার মালিক হচ্ছে জনগণ।

আওয়ামীলীগকে নিষিদ্ধ সম্পর্কে তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগন যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না।আওয়ামীলীগের যারা অন্যায় করেছে ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারায় বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।

পাক-ভারত চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে সে বিষয়ে তিনি বলেন, এখনকার দিনে যুদ্ধ কোন ছেলে খেলা না। দুই একটা গুলি ছোরা এক না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।

তিনি আরও বলেন, ভারত মহাচালকের দেশ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালকের দেশ ভারত। তারা কেন ছেলে খেলা করবে।বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় সেটা হবে না। এখন কোন যুদ্ধেই তার একার না।আমরা নিকটবর্তী প্রতিবেশী আমাদের উপর অবশ্যই প্রভাব পড়বে।

এসময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহবায়ক এস.এম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলুসহ সাংগঠনিক স্থানীয় নেতৃবৃন্দ।

এম.কন্ঠ/  ১১ মে   /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন