ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রি ও নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।

শুক্রবার রাতভর উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা, নাগবাড়ি ও বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে নাগবাড়ী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ভেকুর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কাটায় ব্যবহৃত দুইটি এক্সেভেটরের (ভেকু) ব্যাটারি জব্দ করা হয়।

এছাড়াও বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর এলাকায় নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের প্রমাণ মেলায় প্রায় ৩০০ ফিট ড্রেজার পাইপ ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে, ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, “ফসলি জমি ও নদী রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এম.কন্ঠ/  ০৩ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন