ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

গাজীপুরে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কর্মী মাওলানা রইস উদ্দিনের উপর নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের প্যারাডাইসপাড়া দরবার শরীফের সামনে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নেছবতে শাহ এনায়েতপুরী(র.) এর জাকেররা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা বুলবুল ইসলাম, মো. ঈসমাইল হোসেন,নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বলাৎকারের মিথ্যা অভিযোগে মাওলানা রইস উদ্দিনের উপর যেভাবে হামলা করা হয়েছে তা আদৌ সঠিক হয়নি। নতুন বাংলাদেশে আমরা কোন ‘মব কালচার’ দেখতে চাইনা। আমরা মাওলানা রইস উদ্দিনের উপর হামলাকারীদের শনাক্ত করে অতিদ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই। মাওলানা রইস উদ্দিনের হত্যার বিচার নাহলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় নেছবতে শাহ এনায়েতপুরী(র.) এর পাঁচ শতাধিক জাকের উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ০২ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন