সর্বশেষ
কালিহাতীতে রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কাটায় জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের (ভেকু) ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে বাংড়া ইউনিয়নের ধুনাইল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
এম.কন্ঠ/ ০১ মে /এম.টি
















