ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

oplus_0

তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।স্থানীয় সরকার বিভাগের “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা) -এর আর্থিক সহায়তায় কালিহাতী উপজেলার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কালিহাতী এলজিইডির কারিগরী সহায়তায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ১১ লাখ ১৭ হাজার ৩ টাকা (ভ্যাট ট্যাক্স সহ) ব্যয়ে উপজেলা কনফারেন্স রুম থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে এসব সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও  প্রশাসক মো. খায়রুল ইসলাম।

এসময় ইউডিএফ মো. হাফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন সহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।

জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার বিতরণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির জ্ঞান সহজেই অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

এম.কন্ঠ/  ৩০ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন