টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারুন মিয়া (৪৫) কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবা গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে বিক্রি করতেন তা রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হারুনকে ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
এম.কন্ঠ/ ২১ এপ্রিল /এম.টি























