ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৫৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বাছেদ উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রবিবার রাত সাড়ে দশটার দিকে রাজাবাড়ি রেল গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। কালিহাতীর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানা যায়, রবিবার রাতে লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে রাজাবাড়ি রেল গেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাপাতি,বাটাল, কেচি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,আটক মাদক ব্যবসায়ী বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/  ১৪ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন