ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীর এলেঙ্গায় মোল্লা স্টিলে দুর্র্ধষ চুরি

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহড় খ্যাত এলেঙ্গায় মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) দিনগত রাতে এঘটনা ঘটে।

মোল্লা স্টিলের পার্টনার রায়হান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন যথারীতি বন্ধ হয়ে যায়। পরে ঈদের ছুটি কাটিয়ে আজ (২ এপ্রিল) সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি লকার খোলা, আলমারি খোলা। পরে লক্ষ্য করি দোকানের পিছনের টিন কাটা। সম্ভবত পিছনের টিন কেটে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। এঘটনায় লকারে থাকা নগদ ১৫ লাখ টাকা, ব্যাংকের চেক বই, জমির দলিল এগুলো সব চুরি করে নিয়ে টাকাগুলো বাদে বাকি কাগজপত্র ম্যানহোলের ঢাকনা খুলে সেখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, এবিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে তাঁরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ব্যাবসায়ীদের আরোও বেশী সচেতন হতে হবে। পাশাপাশি নাইটগার্ড রাখতে হবে।তাহলে চোরেরা এমন ঘটনা ঘটানোর সাহস পাবেনা।

এম.কন্ঠ/  ০২ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন