ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে শুভসংঘের ঈদ উপহার পেয়ে আনন্দিত শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ব্যানারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলার কালিহাতীর নারান্দিয়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে চিনি, সেমাই, গুঁড়ো দুধ ও সাবান তুলে দেন শুভ সংঘের সদস্যরা।

ঈদ উপহার পেয়ে রাহেলা, বুকি, হামেদা, লায়লা ও নান্নু অত্যন্ত খুশি। তারা সন্তোষ প্রকাশ করে বলেন- পরিবারের সবাইকে নিয়ে ঈদে সেমাই খাব। প্রতি বছর আমাদেরকে উপহার দেওয়ায় সৃষ্টিকর্তার নিকট আপনাদের মঙ্গল কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন চাকরিজীবী ও সমাজকর্মী আরিফুল আলম নয়ন, টাঙ্গাইল কোর্টের আইনজীবী সুলতান তালুকদার রাঙা, শুভসংঘের সদস্য মহাদেব, সোহাগ, হৃদয় এবং অনিক প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।

এম.কন্ঠ/  ০২ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন