ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বিএনপিতে কোন সুযোগ সন্ধানীদের স্থান নেই—লুৎফর রহমান মতিন

তারেক আহমেদ
প্রকাশ: ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, বিএনপিতে কোনো সুযোগ সন্ধানী ও টেন্ডারবাজি চাঁদাবাজিদের স্থান নেই টাঙ্গাইলের কালিহাতীর বিএনপিতে। তিনি বলেন, দলে আসার জন্য তারা (সুযোগ সন্ধানী) অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকবে হবে।

মঙ্গলবার বিকালে কালিহাতীর এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

লুৎফর রহমান মতিন আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, তা দেশের জনগণ জবাব দেবে। দেশ নিয়ে অনেকবার চক্রান্ত হয়েছে কিন্তু কেউ সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। দীর্ঘ ১৬ বছর আমরা একসঙ্গে ছিলাম এবং মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকব।

ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক থাকব। আগামীতে তার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসিকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ দলের সুদিনে সুযোগ সন্ধানী অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সব অপচেষ্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানীদের কোনোভাবে দলে স্থান দেওয়া যাবে না।

এলেঙ্গা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন বিশুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, ড্যাবের নেতা ডাঃ শাহ আলম তালুকদার, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শাফি খান।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন ও নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী ও নারান্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন, এলেঙ্গা ছাত্রদল নেতা শরীফ মোল্লাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৬ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন