ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৪:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোচালকসহ দুই জন নিহত হয়েছেন।

রবিবার সকাল ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিহতরা হলো- উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো ভাবলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে অটোটি যমুনাসেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়েছে।

যমুনাসেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।

এম.কন্ঠ/ ২৩ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন