টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ
টাঙ্গাইলে সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এই কর্মসূচি পালন করে।
আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার প্রমুখ। এ সময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বক্তারা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা এমন বাংলাদেশ চাইনি। যে বাংলাদেশে নারীরা বাড়ি, সমাজ ও দেশে নিরাপদ নয়। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, প্রয়োজনীয় কাজসহ বিভিন্ন সময় ইভটিজিং ও হয়রানির শিকার হচ্ছি। দেশে দিন দিন ধর্ষণ বেড়েই চলছে। এর দ্বায়বার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি।
এম.কন্ঠ/ ১০ মার্চ /এম.টি























