কালিহাতীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকা-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক রাসেল রানা (২৫) আরোহী বকুল সরকার (১৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রাসেল রানা সিরাজগঞ্জের কাজীপুর থানার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে ও মোটরসাইকেল আরোহী বকুল সরকার একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জের বাড়ির দিকে যাচ্ছিলেন দুইজন। পথিমধ্যে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এম.কন্ঠ/ ১০ মার্চ /এম.টি












